spot_img

৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের এক নাইটক্লাবে বন্দুক হামলায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১৮ জন। স্থানীয় পুলিশ রোববার (২০ নভেম্বর) এ খবর জানিয়েছে।

পুলিশের মুখপাত্র পামেলা ক্যাস্ত্রো বলেন, ‘অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি যে স্থানীয় ক্লাবে আজ সন্ধ্যায় গোলাগুলি হয়েছে। এতে পাঁচজন নিহত এবং আহত হয়েছে ১৮ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ঘটনার তদন্ত চলছে।’

তিনি জানান, শনিবার মধ্যরাতের আগে পুলিশ জরুরি ফোন পেয়ে জানতে পারে ক্লাব কিউ নামে পরিচিতি নাইটক্লাবটিতে গোলাগুলি চলছে। ক্লাবের ভেতর হামলাকারী সন্দেহে একজনকে চিহ্নিত করা হয়েছে। পরে তাকে আটক করা হয়।

ফেসবুক পেজে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের কমিউনিটির ওপর এমন হামলায় তারা বিপর্যস্ত।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক নাইটক্লাবে ২০১৬ সালের ১২ জুন ভয়াবহ এক বন্দুক হামলায় ৪৯ জন নিহত হয়েছিল। সেটি ছিল যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss