spot_img

১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের সংক্রমণে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) রুটিন চেক আপের জন্য তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় সোনিয়ার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তার সাথে হাসপাতালে ছিলেন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে ।

ওই সূত্র আরও জানিয়েছে, সোনিয়া গান্ধী গত মঙ্গলবার থেকে অসুস্থ ছিলেন। আর তাই উত্তর প্রদেশে প্রবেশ করা ভারত জোড়ো যাত্রায় সাত কিলোমিটার হেঁটে গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে ফিরে আসেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

উত্তর প্রদেশের বাগপতের মাভিকালানে যাত্রা বিরতির পর বুধবার সকাল ৬ টায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা পুনরায় যাত্রা শুরু করে।

সোনিয়া গান্ধীকে এর আগে গতবছর ১২ জুন দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেসময় তিনি কোভিড সংক্রান্ত জটিলতার জেরে হাসপাতালে ভর্তি হন। এরপর ১৮ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রবীণ কংগ্রেস নেত্রী গত বছর দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

প্রিয়াঙ্কা গান্ধী মায়ের অসুস্থতা নিয়ে জানিয়েছেন, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss