spot_img

৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নেপালে বিমান বিধ্বস্ত: ১৬ জনের লাশ উদ্ধার

নেপালের পোখরায় ৭২ জন আরোহী ও ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাণহানির শঙ্কা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেপালের বেসরকারি বিমান পরিচালনাকারী সংস্থা ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাচ্ছিল। রোববার (১৫ জানুয়ারি) সকালে বিমানটি পোখরার কাসকি জেলায় বিধ্বস্ত হয়।

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘৬৮ যাত্রী ও চারজন ক্রু নিয়ে পোখরার পুরাতন বিমানবন্দর এবং নতুন পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যবর্তী স্থানে বিধ্বস্ত হয়।’

আরও কেউ হতাহত হয়েছে কিনা কিংবা কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss