spot_img

১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, ২৯ জনের প্রাণহানি

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই দু’টি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিউনিসিয়ার উপকূলে ওই নৌকা দু’টি ডুবে যায়।

নৌকা দুটির আরোহী সাব-সাহারান অভিবাসী। তারা অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করছিলেন বলে রবিবার (২৬ মার্চ) জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

গত কয়েকদিনে তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবির যেসব ঘটনা ঘটেছে, এটি সেগুলোর মধ্যে সর্বশেষ।

এছাড়া সেখানে গত চার দিনে আরও পাঁচটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। অবৈধ ও অনথিভুক্ত আফ্রিকান অভিবাসীদের বিরুদ্ধে তিউনিসিয়া অভিযান শুরু করার পর নৌকাডুবির এই ঘটনা ঘটল।

ইতালীয় কর্মকর্তারা বলছেন, গত ২৪ ঘণ্টায় রেকর্ড আড়াই হাজার অভিবাসী সেখানে পৌঁছেছেন। ইতালির উগ্র ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শরণার্থীদের এই বিশাল ঢেউকে ইতালীয় উপকূলে আসতে দেখে ইউরোপের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss