spot_img

১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক ডেস্ক

সর্বশেষ

নেপালে এক বাড়ি থেকেই ২৪ মরদেহ উদ্ধার

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পর বিদুরে একটি বাড়ি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের আশঙ্কা, বাড়িটিতে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে। বন্যার সময় বাড়িটির ভেতরে আটকা পড়েন এসব মানুষ। পরে বন্যার পানির সঙ্গে আসা কাদার নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।

সোমবার (৩১ আগস্ট) বাড়িটি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। বিদুরের পুলিশ সুপার বিপিন রেগমি জানান, মঙ্গলবার ওই বাড়িতে আবারও উদ্ধার অভিযান চালানো হবে। তার ধারণা, সেখানে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে।

স্থানীয় পৌরসভার কর্মকর্তা মঙ্গল তমঙ্গ জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একটি শিশুর। বাকি ২৩ জনই প্রাপ্তবয়স্ক।

উদ্ধার করা মরদেহের মধ্যে ছয়টি হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে। অন্য মরদেহগুলো আপাতত শহরেই রাখা হয়েছে। সেগুলোও পরে কাঠমান্ডুতে নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

একটি বাড়ি থেকেই এতগুলো মরদেহ উদ্ধারের পর আশপাশের অন্যান্য বাড়িতেও মরদেহ থাকার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে ওই এলাকায় আরও উদ্ধার অভিযান চালানো হবে।

গত বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা ৯৫০ ছাড়িয়ে গেছে। দুর্গম ও ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় এখনো পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: সিএনএন

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss