spot_img

৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পরীমনির মাদক মামলা তিনমাস স্থগিত

পরীমনির বিরুদ্ধে মাদক মামলার কার্যক্রম তিনমাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (১ মার্চ) আবেদনের শুনানির পর রুলসহ এ আদেশ দেন বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন- আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও আইনজীবী মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল শুনানি শেষ হয়।

এর আগে, গত ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে আবেদন করেন চিত্রনায়িকা পরীমনি।

উল্লেখ্য, চিত্রনায়িকা পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গত ৫ জানুয়ারি চার্জশিট গঠন করে বিশেষ জজ আদালত-১০।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss