spot_img

৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ পরিদর্শক!

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বিআরটিসি পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন শফিকুল ইসলাম (৫২) নামের এক পুলিশ পরিদর্শক। তিনি গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত।

গতকাল ৩ আগস্ট (বুধবার) দুপুরে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

শফিকুলকে হাসপাতালে নিয়ে আসা সালাউদ্দিন বলেন, ‘আসবাব কিনতে আশকোনা থেকে বিআরটিসি বাসে চড়ে কারওয়ান বাজারে আসছিলেন শফিকুল ইসলাম।

ওই বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি। তাঁর সঙ্গে থাকা টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টি। তবে মোবাইল ফোন নেয়নি। ওই মোবাইল ফোন থেকেই বাসের এক যাত্রী ফোন করে শফিকুলের স্ত্রীকে বিষয়টি জানান। এরপর আমরা কারওয়ান বাজারে এসে শফিকুলকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি। ’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওই পুলিশ পরিদর্শকের পাকস্থলী পরিষ্কারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss