spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় একদিনে আরও ১৩৪ জনের মৃত্যু

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৬২১৪ জন।

শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ৭০৩ জনের। পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৬৮৭টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৯৩ হাজার ৬৮১টি। মোট পরীক্ষায় তুলনায় রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৯১২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৭৭ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৮ লাখ ২৯ হাজার ১৯৯ জন।

নতুন নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৩৯ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৫৭ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৩৩৬২, ময়মনসিংহে ১৪৮, চট্টগ্রামে ৮৪৪, রাজশাহীতে ৪২৬, রংপুরে ৫৩২, খুলনায় ৫৩৯, বরিশালে ১৬০, সিলেটে ২০৩ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ১৩৪ জনের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ৫০ জন নারী। এদেরমধ্যে খুলনার ৩৯, ঢাকায় ৩৮, চট্টগ্রামে ১১, রাজশাহীতে ২৩, বরিশালে ৩, সিলেটে ১, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

আরো পড়ুন: টিকা দেওয়া শেষ হলে স্কুল-কলেজ খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৪ হাজার ৯১২ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৫৮০ জন এবং নারী ৪ হাজার ৩৩২ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss