spot_img

১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: একদিনে শনাক্তের রেকর্ড, মৃত্যু ১৬৩

করোনাভাইরাসে দেশে একদিনে আরও ১৬৩ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫২৫ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গতকাল (৫ জুলাই) সর্বোচ্চ ৯ হাজার ৯৬৪ জন রোগী শনাক্ত হয়।

মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ৩৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৬৩১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩৯২ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৫০৯৭, ময়মনসিংহে ৩৩৪, চট্টগ্রামে ১৫৪০, রাজশাহীতে ১২২৫, রংপুরে ৬১৮, খুলনায় ১৮৬৫, বরিশালে ৪৫৯, সিলেটে ৩৮৭ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ১৬৩ জনের মধ্যে ৯৮ জন পুরুষ এবং ৬৫ জন নারী। এদেরমধ্যে খুলনার ৪৬, ঢাকায় ৪৫, চট্টগ্রামে ২৪, রাজশাহীতে ২৪, বরিশালে ৬, সিলেটে ২, রংপুরে ১১ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

আরো পড়ুন: চট্টগ্রাম মেডিকেলের দেড় শতাধিক চিকিৎসককে একযোগে বদলি

এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৫ হাজার ৩৯২ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৮৮৩ জন এবং নারী ৪ হাজার ৫০৯ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss