spot_img

২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: একদিনে মৃত্যু কমেছে, বেড়েছে শনাক্ত

করোনাভাইরাসে একদিনে মৃতের সংখ্যা আবার কমেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ৭১৭ জন। এর আগে রোববার একদিনে আরও ১৩৯ জনের মৃত্যু এবং শনাক্ত হয়েছে ৪ হাজার ৮০৪ জন।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭ হাজার ৩১৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৭৮৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৪ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৬ লাখ ৮৬ হাজার ৩০৬টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪০ জন। এছাড়া চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ১০, খুলনায় ১১, বরিশালে ১, সিলেটে ১৩, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ৬৪ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৫৯০ জন এবং নারী ৮ হাজার ৮০৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৭৪ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ৬, ৩১ থেকে ৪০ বছরের ৯, ২১ থেকে ৩০ বছরের ১ এবং ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss