spot_img

২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টেক্সাসের প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলি, নিহত ২১

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলির ঘটনায় ১৯ শিক্ষার্থীসহ মোট ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাব জানান, স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে টেক্সাসেস রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। স্কুলটি আমেরিকার সপ্তম বৃহত্তম শহর সান আন্তোনিও থেকে প্রায় ৮৩ মাইল (১৩৩ কি.মি.) পশ্চিমে অবস্থিত। এটি একটি প্রাথমিক বিদ্যালয়। এর শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ১১ বছর।

অ্যাবট আরও জানিয়েছেন, এ ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী মারা গেছেন। তিনি ওই স্কুলটির সাবেক শিক্ষার্থী। ঘটনাস্থলে আসার আগে ১৮ বছর বয়সী ওই তরুণ তার দাদিকেও গুলি করে এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতদের স্মরণে তিনদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন। সূত্র: সিএনএন

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss