spot_img

৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাংলাদেশকে ৩৮ লাখ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ৩৮ লাখ ফাইজারের টিকা অনুদান দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বাংলাদেশকে দেওয়া দেশটির টিকার পরিমাণ দাঁড়াল ৭ কোটি ২২ লাখেরও বেশি।

সোমবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশকে ফাইজারের আরও ৩৮ লাখ টিকা দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া মোট টিকার সংখ্যা ৭২ দশমিক দুই মিলিয়নেরও বেশিতে এসে পৌঁছাল। এসব টিকা বাংলাদেশ সরকারকে সারা দেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে অনুদান হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা টিকা পেয়েছে বাংলাদেশ। এর আগে ২৭ জুন বাংলাদেশকে ৪০ লাখ ফাইজারের টিকা উপহার দেয় দেশটি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss