spot_img

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নির্ধারণের বৈঠক আজ

গত ২৯ আগস্ট (সোমবার) মধ্যরাত থেকে ডিজেল-অকটেন-পেট্রোল-কেরোসিনের দাম কমেছে। ফলে কমবে বাস ভাড়াও। এ পরিপ্রেক্ষিতে আবারও ভাড়া নির্ধারণে বৈঠকে বসছে বাস মালিক ও সরকার।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) আমন্ত্রণে বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বনানীর বিআরটিএ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বৈঠকে সভাপতিত্ব করবেন বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে খবর প্রকাশ করেছে গণমাধ্যম।

গত ৫ আগস্ট রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ৬ আগস্ট সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকা-চট্টগ্রামসহ মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়েছে। এ সিদ্ধান্ত ৭ আগস্ট থেকে কার্যকর করা হয়।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা, পেট্রোল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা এবং কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকায় বিক্রি হচ্ছে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss