spot_img

১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪০

করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে বোদা উপজেলার দেবীগঞ্জ ব্রিজ ও শালডাঙ্গা ইউনিয়নের ধুলাঝারি এলাকার মধ্যে করতোয়া নদী এবং দিনাজপুরের বীরগঞ্জ ও খানসামা উপজেলার আত্রাই নদী থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০ জনে।

পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক শেখ মো. মাহাবুবুল আলম  বলেন, ‘সকাল থেকে পঞ্চগড় এবং আশপাশের জেলার আটটি ফায়ার সার্ভিস ইউনিট উদ্ধার কাজ করছে। এর বাইরে রংপুর, কুড়িগ্রাম এবং রাজশাহী থেকে তিনটি ডুবুড়ি দলে মোট ৯ জন ডুবুরি উদ্ধার কাজে অংশ নিয়েছেন।’

তিনি জানান, এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ছাড়া আরও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

পঞ্চগড় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে মর্মান্তিক এই নৌকাডুবির ঘটনায় নিখোঁজের স্বজনরা সোমবার সকালে সূর্য ওঠার পর থেকেই ঘটনাস্থল করতোয়ার আওলিয়ার ঘাট ও এর আশপাশে নিজ উদ্যোগে তাদের নিখোঁজদের খোঁজ করছেন।

রোববার দুপুরে বোদা বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসব উৎযাপন করতে প্রায় দেড় থেকে ২০০ জন সনাতন ধর্মাবলম্বী মাড়েয়া এলাকা থেকে বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর জন্য আওলিয়া ঘাটের করতোয়া নদীর মাঝে যাত্রীসহ ডুবে যায় নৌকাটি।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss