spot_img

৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পঞ্চগড়ের করতোয়ার তীরে বাড়ছে লাশের সারি

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় উদ্ধার কার্যক্রমের তৃতীয় দিনের শুরুতে আরো ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে উদ্ধার হওয়া মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে।

নৌকাডুবিতে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে তৃতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়।

দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, ‘সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে সকাল ৯টা পর্যন্ত ৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আবহাওয়া অনুকূল এবং নদীর পানি কমার কারণে মরদেহ উদ্ধার সম্ভব হবে।’ মরদেহ মাড়েয়া ইউনিয়ন পরিষদে নিয়ে রাখা হচ্ছে। সেখান থেকে পরিবারের কাছে হস্তন্তর করা হবে। ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগীতা করছেন স্থানীয়রাও।

সোমবার পর্যন্ত মৃত, নিখোঁজ ও হাসপাতালে ভর্তি ব্যক্তিদের মিলিয়ে হিসাব করলে ৯২ জনের তথ্য পাওয়া গেছে। তবে ওসি জানিয়েছেন, এর বাইরেও অনেক যাত্রী সাঁতরে ওই সময় তীরে উঠেছিলেন। এ কারণে ধারণা করা হচ্ছে নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর অপর পাড়ে বদেশ্বরী মন্দিরে মহালয়া পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো ধর্মসভার আয়োজন করা হয়। রোববার দুপুরের দিকে মূলত ওই ধর্মসভায় যোগ দিতে সনাতন ধর্মালম্বীরা ইঞ্জিনচালিত নৌকায় করে নদী পার হচ্ছিলেন।

ডুবে যাওয়া নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন সঠিক সংখ্যা জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, তবে ৫০ থেকে ৬০ জনের ধারণক্ষমতার হলেও নৌকাটিতে যাত্রী ছিল শতাধিক। অতিরিক্ত যাত্রীর কারণে নদীর মাঝপথে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতার জানায় তীরে আসতে পারলেও সাঁতার না জানা বিশেষ করে নারী ও শিশুরা পানিতে ডুবে যায়। মনে করা হচ্ছে, স্রোতের কারণে অনেক মরদেহ পানিতে ভেসে যেতে পারে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss