spot_img

৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চিকিৎসার ফি নির্ধারণ করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

দেশের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বিভিন্ন পরীক্ষার (টেস্ট) ফি আদায়ে বৈষম্য ঠেকাতে সরকার চিকিৎসার খরচ নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সঠিক চিকিৎসার জন্য যাতে সঠিক মূল্য রাখা হয় তা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। কারও কাছ থেকে রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য যাতে অতিরিক্ত ফি নেওয়া না হয়, সরকার সেব্যাপারে কাজ করছে। ফি নির্ধারণের বিষয়ে বিভিন্ন পক্ষ সরকারের সঙ্গে একমত হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে। কোন হাসপাতালে একটি বিশেষ পরীক্ষার জন্য ১০ হাজার আবার কোথাও ৫০ হাজার নেয়। এই যে বিরাট বৈষম্য এটি আমরা দূর করতে চাচ্ছি।

তিনি আরও বলেন, জনগণ যাতে প্রতারিত না হয়, আমাদের দরিদ্র জনগণ যাতে কষ্ট না পায়, সঠিক চিকিৎসার জন্য সঠিক মূল্য যাতে দেয় এবং বাড়তি মূল্য যেন না দেওয়া লাগে। আমাদের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিদেশে যাওয়ার হার কমে যাবে। বিদেশ চিকিৎসার জন্য কয়েক বিলিয়ন ডলার বাইরে চলে যায়, সেটি আশা করি কমবে। ফি নির্ধারণের বিষয়ে আমরা একমত হয়েছি, আশাকরি খুব দ্রুত কাজটি আমরা করতে পারব।

সেবার মানোন্নয়নে ক্যাটাগরি ঠিক করা হবে উল্লেখ করে জাহেদ মালিক বলেন, আমরা ডায়াগনস্টিক সেন্টার-ক্লিনিকের প্রতিনিধিদের সেবার মান উন্নয়ন করতে বলেছি। সেবার মানোন্নয়ন করতে গেলে আমরা ‘এ’ , ‘বি’ , ‘সি’ ক্যাটাগরি করে দেবো। ক্যাটাগরি নির্ভর করবে তাদের ব্যবস্থাপনার ওপরে। যে প্রতিষ্ঠান যেসব স্বাস্থ্য সেবার উপযোগী তারা শুধু সেটি দেবে, অন্য কোন স্বাস্থ্যসেবা দিতে পারবে না। পাশাপাশি বিভিন্ন হাসপাতালের বিভিন্ন চার্জ আছে, ফি আছে। সেটি আমরা আলোচনা করে নির্ধারণ করে দেওয়ার চেষ্টায় আছি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss