spot_img

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৪৬০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৮৬ জনে। একই সময়ের মধ্যে আরও ৪৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জনে।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭১ হাজার ২০৩ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ২০৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ১৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮.৮৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss