spot_img

৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ বিশ্ব ট্রমা দিবস

আজ ১৭ অক্টোবর বিশ্ব ট্রমা দিবস। সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন দুর্ঘটনায় আহত মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা তৈরিতে এ দিবসটি পালন করা হয়।

সাধারণত হঠাৎ কোনো শারীরিক ও মানসিক আঘাত পেলে মানুষ ট্রমায় যায়। আর এসব মানুষের জীবনকে একটু সহজ করতে পালিত হয়ে আসছে দিবসটি।

ট্রমা বলতে শরীরে সৃষ্ট কোনো আঘাত ও মানসিকভাবে বিপর্যয়কে বোঝায়। সড়ক দুর্ঘটনা, আগুন লাগা, পুড়ে যাওয়া, গাছ বা উঁচু ভবন থেকে পড়ে আঘাত পাওয়া, নারীদের প্রতি হিংসাত্মক আচরণ, শিশু ও বৃদ্ধসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বিরুদ্ধে অপরাধ, এসব নানাবিধ কারণে ট্রমা হতে পারে।

ট্রমার সবচেয়ে বড় কারণ হলো সড়ক দুর্ঘটনা। অনেক আঘাত অস্থায়ী বা স্থায়ী অক্ষমতা সৃষ্টি করে। দিবসটি উপলক্ষে আজ সড়ক ও বিভিন্ন ধরনের দুর্ঘটনা নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিশ্ব ট্রমা দিবস পালন করছে। এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার নানা কর্মসূচি হাতে নিয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss