spot_img

১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রিজার্ভের টাকা বেশি খরচ হবার কারণ জানালেন প্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়েছে সারাবিশ্বে। সকল জিনিসের দাম বাড়ছে হু হু করে। যার ধাক্কাটা বাংলাদেশে এসেও লেগেছে। মূল্যস্ফীতির কারণে বিশ্বের অন্য দেশের মতোই আমাদেরও রিজার্ভের টাকা ব্যবহার করে চলতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

তিনি বলেন, সারা বিশ্বে খাদ্যাভাব। আমাদের আরও উৎপাদন বাড়াতে হব। সঞ্চয় বাড়াতে হবে যাতে এই অভিঘাত আমরা মোকাবিলা করতে পারি।

শেখ হাসিনা বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তবে আমি আশা করি, এ অবস্থা থাকবে না। দেশে সকলকে একটু সঞ্চয়ের দিকে নজর দিতে হবে।

করোনাযুদ্ধ সফলভাবে পাড়ি দিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে অর্থনৈতিক মন্দা মোকাবিলা করতেও সক্ষম হয়েছি আমরা। দেশের রিজার্ভ প্রয়োজনেই ব্যবহার করা হচ্ছে বলেও জানান সরকারপ্রধান।

সরকারপ্রধান বলেন, রিজার্ভের টাকা খরচ করে আমরা করোনাভাইরাসের ভ্যাকসিন ক্রয় করেছি। যা আমরা মানুষকে বিনা পয়সায় দিয়েছি। যাতে সবাই সুস্থ থাকে। বাংলাদেশের মানুষের কল্যাণ করাই আমাদের দায়িত্ব।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss