spot_img

৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। এসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। নেতাকর্মীরাও পাল্টা ইট ছোড়ে পুলিশকে লক্ষ্য করে।

রিজভীসহ অসংখ্য নেতাকর্মী পার্টি অফিসে আটকা পড়েছে। শতাধিক নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন রিজভী।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিকাল চারটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

বিএনপির কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে নেতা–কর্মীরা। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় একজনকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়।

সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশও সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রিজন ভ্যান ও জলকামানও প্রস্তুত রাখা হয়।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় ঢোকার খবর পাওয়া গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss