spot_img

১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপির এক কর্মীর মৃত্যু

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মকবুল হোসেন (৪০) নামে বিএনপির এক কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে সংঘর্ষের পর তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মকবুল হোসেন নামে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনের রাস্তা বন্ধ করে বসে আছে। তাদের রাস্তা থেকে সরতে বলা হলে তর্কাতর্কি হয়। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরিয়ে দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এসময় পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনের বিভিন্ন গলিতে অবস্থান নিলেও শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।

এদিকে নয়াপল্টন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। বিকাল ৪টা ৮ মিনিটে কাকরাইল নাইটিঙ্গেল মোড়ে তাৎক্ষণিক এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান।

এর আগে বেলা ১২টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শত-শত পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা যায়। এরপরেই কার্যালয়ের সামনে পুলিশের প্রিজন ভ্যান এবং জলকামান আনা হয়।

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশের স্থান নিয়ে এক সপ্তাহ ধরেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ চলছে। বিএনপি বলছে, তারা এই সমাবেশ নয়াপল্টনেই করবে। তবে ঢাকা মহানগর পুলিশ বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে।

তবে বিএনপি সেহারাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে না বলে জানিয়ে দিয়েছে। বিকল্প ভেন্যু হিসেবে তারা রাজধানীর আরামবাগে এই সমাবেশ করতে চায়। তবে পুলিশের পক্ষ থেকে সেটিও না করে দেওয়া হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss