spot_img

১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সংসদ থেকে বিএনপির ৭ এমপির পদত্যাগের ঘোষণা

রাজধানীর গণসমাবেশে বিএনপির ৭ এমপির সংসদ থেকে পদত্যাগ ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে গোলাপবাগ মাঠের সমাবেশে এ ঘোষণা দেয়া হয়।

ঢাকা বিভাগীয় গণসমাবেশে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ সাত এমপির পদত্যাগের বিষয়ে বলেন, বর্তমান সংসদ জনগণের সংসদ নয়। যে কারণে আজ লক্ষ লক্ষ জনতা জড়ো হয়েছে, কারণ একটায় এই সংসদকে জনতার সংসদ বানাতে হবে। এই সংসদে আসতে হবে জনগণের অধিকার নিয়ে। জনগণের ভোটে নির্বাচিতরা আসবেন এই সংসদে। আমরা সাতজন এমপি এই সংসদে আছি। আমাদের স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে, এই বিশাল জনসমুদ্রকে সাক্ষী রেখে আমরা সংসদ থেকে পদত্যাগের ঘোষণা করলাম।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সঞ্চালনায় রয়েছেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

পদত্যাগ করা বিএনপির সাত এমপি হলেন- বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss