spot_img

১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিএনপির পছন্দ গরুর বাজারের মাঠ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যে মাঠে বিএনপি সমাবেশ করেছে, সেই মাঠে গরুর হাট বসে। তাদের আরো অনেক বিকল্প বড় মাঠের কথা বলা হয়েছিল। কিন্তু তাদের গরুর বাজারের মাঠই পছন্দ।

রোববার (১১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১০ লাখ মানুষের তোড়জোড় করে ৫০ হাজার লোকের সমাবেশ করেছে বিএনপি।

বিএনপির সাতজন এমপি সংসদ থেকে পদত্যাগ করলে কিছুই হবে না জানিয়ে হাছান মাহমুদ বলেন, তাদের (বিএনপি) সর্বমোট সাতজন সংসদ সদস্য আছেন। তারা বলেছিলেন সরকারের পদত্যাগ দাবি করবেন। ১০ তারিখে সরকার হটিয়ে দেবেন। এখন নিজেরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার মাধ্যমে এটিই প্রমাণিত হয় যে, তারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চান। এ পদত্যাগে সংসদ কিংবা সরকারের কোনো ক্ষতি হবে না। বরং ক্ষতি হবে বিএনপির।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সংসদ সদস্য হিসেবে শপথ না নিতে দিয়ে বিএনপির যেমন ক্ষতি হয়েছে, এ পদত্যাগেও বিএনপির ক্ষতি হবে। ঐ সাতজন সদস্য পদত্যাগ করলে সংসদের কিছু হবে না। নিয়মানুযায়ী সেখানে উপ-নির্বাচন হবে।

২৪ ডিসেম্বর সারাদেশে বিএনপির গণমিছিল কর্মসূচি প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ২৪ ডিসেম্বর গণমিছিল ডাকা এটি দুরভিসন্ধিমূলক। ঐদিন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। সেদিন সারাদেশে সমাবেশ ডাকা আমি মনে করে এটি দুরভিসন্ধিমূলক।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss