spot_img

২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

১৬ জানুয়ারি দেশব্যাপি বিএনপির বিক্ষোভ সমাবেশ

সরকারের পদত্যাগ এবং বিদ্যুতের মূল্য কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ১৬ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি।

আজ বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার অন্যায়ভাবে গ্যাস, বিদ্যুতের দাম বাড়াচ্ছে। জনগণ আর পারছে না। ১৬ জানুয়ারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ার প্রতিবাদে কেন্দ্রসহ জেলা, উপজেলা, মহানগর, পৌরসভায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে।

বিএনপি আজ ঢাকাসহ ১০টি বিভাগীয় শহরে (সাংগঠনিক বিভাগ) গণ-অবস্থান কর্মসূচি দিয়েছে। ঢাকার নয়াপল্টনে বেলা সাড়ে ১০টায় কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়৷ বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত করা ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির নেতৃত্বে বিভিন্ন দল ও জোট গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss