spot_img

১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

খুলনায় ভ‌্যানচালককে গলাকেটে হত‌্যা: ১ জনের ফাঁসি আদেশ

খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা এলাকার ভ্যানচালক ইমরান সরদার হত্যা মামলার একমাত্র আসামি আমির আলী মীর ওরফে কাওসারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান এই আদেশ দেন।

আদালত তার রায়ের পর্যালোচনায় জানান, পারিবারিক কলহের জের ধরে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিলো। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন:ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেফতার

আদালত জানান, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইমরান সরদার তার ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন সকালে রূপসার নন্দনপুরের একটি সুপারি বাগান থেকে ইমরানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা ইউসুফ সরদার বাদী হয়ে অজ্ঞাত একজনকে আসামি করে রূপসা থানায় হত্যা মামলা করেন। একই বছরের ২ জুলাই আমির আলী মীর ওরফে কওসারকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। ৩২ সাক্ষীর মধ্যে ২৯ জন সাক্ষীর স্বাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss