spot_img

২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ৭

রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেইট এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ প্রায় ৩০ জন।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকার মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। রাত সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে তিনি বলেন, আমরা এই পর্যন্ত তথ্য পেয়েছি যে এই ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিস্ফোরণে আশপাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিস্ফোরণটি গাড়ির সিলিন্ডার নাকি কোনো ভবনের এসি থেকে হয়েছে সেটা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এদিকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আহত অন্তত ৩০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা বড় মগবাজারে একটি ভবনে বিকট শব্দে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর আগুন ধরে যায় বলে খবর পান। এরপর ঘটনাস্থলে ১৩টি ইউনিট পাঠানো হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss