spot_img

১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় আরো ১৩২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮৩

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও ১৩২ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৮৪৮৩ জন।

শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৩৮৫ জনের। পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ১২টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৭০ হাজার ৯৯৪টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ৯ লাখ ৩০ হাজার ৪২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৭৮ জনের।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ২৭ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ৩৮৪১, ময়মনসিংহে ২৭০, চট্টগ্রামে ১০৫৫, রাজশাহীতে ৮৫১, রংপুরে ৭১৫, খুলনায় ১২০১, বরিশালে ২৪৮, সিলেটে ৩০২ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ১৩২ জনের মধ্যে ৮১ জন পুরুষ এবং ৫১ জন নারী। এদেরমধ্যে খুলনার ৩৫, ঢাকায় ৩০, চট্টগ্রামে ২৪, রাজশাহীতে ২৪, বরিশালে ২, সিলেটে ২, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।

এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৪ হাজার ৭৭৮ জনের মধ্যে পুরুষ ১০ হাজার ৪৯৬ জন এবং নারী ৪ হাজার ২৮২ জন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss