spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চন্দ্রিমায় বিএনপি-পুলিশ সংঘর্ষে তিনটি মামলায় শতাধিক আসামি

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে একটি ও মেট্রোরেল কর্তৃপক্ষ দুটি মামলা করেছে।

বুধবার (১৮ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী।

তিনি বলেন, মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে পুলিশ একটি মামলা দায়ের করে। এরপর আজ (১৮ আগস্ট) মেট্রোরেল কর্তৃপক্ষ আরও দুটি মামলা দায়ের করেছে।

তিনি বলেন, চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ও আমিসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও পুলিশ আহত হয়েছেন। এই তিন মামলায় ৪০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও শতাধিক বিএনপি নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল। মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানের পূর্ব পাশে জমায়েত হতে থাকেন।

এরপর তারা উদ্যানের ভেতর প্রবেশ করতে চাইলে উপস্থিত পুলিশের সদস্যরা বাধা দেন। পুলিশ জানায়, ভেতরে প্রবেশের অনুমতি নেই। তখন জোর করে বিএনপির নেতাকর্মীরা প্রবেশ করতে চাইলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, রাবার বুলেট ও লাঠিচার্জ করে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরাও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

এতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীসহ অন্তত ২০ জন আহত হন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss