spot_img

১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা টিকার দুই ডোজের ব্যবধান কমাতে যা বললেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের প্রথম ডোজ নেয়ার পর দ্বিতীয় ডোজ নেয়ার সময়টা আরো কমানো যায় কি না, এ বিষয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ সোমবার (২৩ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দ্বিতীয় সময়টা একটু কমিয়ে দেওয়া যায় কিনা। এখন আমরা এক মাস দিচ্ছি। এক মাসের পরিবর্তে ১৫ বা ২০ দিন করে দিতে পারি কিনা, এটা বলেছেন। যদি সম্ভব হয় আমরা সেটাও করবো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্যান্য দেশে ১৫ দিনের মধ্যে দেওয়া হয়, সেই দেশের রেফারেন্স টেনে বলা হয়েছে। এখন আমরা ডব্লিউএইচও’র সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, এ পর্যন্ত প্রায় ২ কোটি ২৪ লাখ করোনার টিকার ডোজ প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৬১ হাজার ৪১২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৫ লাখ ৭৫ হাজার ৪৭৩ জন

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss