spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কোমায় আছেন বিমানের সেই পাইলট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মধ্য আকাশে থাকার সময় হার্ট অ্যাটাক করা পাইলট ক্যাপটেন নওশাদ কাইয়ুম ‘ক্লিনিক্যালি ডেড’।

রোববার (২৯ আগস্ট) দুপুর ২টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর শোনা গেলেও যতদূর জানি তিনি এখনো জীবিত আছেন। ভেন্টিলেশনে আছেন। তার চিকিৎসায় হাসপাতালে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত জানার পর আমরা তার শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবো।’

এর আগে গত শুক্রবার বিমানের বোয়িং ৭৩৭ ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। সেদিন সকাল সাড়ে ১১টার দিকে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

আকাশ পথে বিমানের পাইলট ক্যাপটেন নওশাদ অসুস্থ হয়ে পড়ায় বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss