spot_img

৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রতারকের ফাঁদে পা না দিতে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা

সম্প্রতি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র চাকরি প্রদানের নাম করে মানুষকে নানাভাবে প্রতারিত করে চলেছে। এই চক্রটি বিভিন্ন ধরনের চাকরির বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে।

এ বিষয়ে আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেইজ থেকেএকটি সতর্কতা মূলক বিজ্ঞপ্তি এসেছে।

ফেসবুক পেইজের বিজ্ঞপ্তিটি হলো, “সম্প্রতি পরিলক্ষিত হচ্ছে যে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র চাকরি প্রদানের নাম করে মানুষকে নানাভাবে প্রতারিত করে চলেছে। নিচে ছবিতে যে নিয়োগ পত্র দেখা যাচ্ছে তা সম্পূর্ণরূপে ভূয়া। এর সাথে স্বাস্থ্য অধিদপ্তর বা এর অধীনস্থ কোন প্রতিষ্ঠান বা প্রকল্পের কোন সম্পর্ক নেই।”

“স্বাস্থ্য অধিদপ্তরের যেকোন নিয়োগ প্রক্রিয়া যথাযথ সরকারি বিধি ছাড়া সম্পন্ন হয় না। তাছাড়া অধিদপ্তরের সকল নিয়োগের বিজ্ঞপ্তি, পরীক্ষার নোটিশ ও ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের নীড় পাতায় প্রকাশ করা হয় এবং যথাযথ কর্তৃপক্ষের দ্বারা সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়।”

“কোন ব্যক্তি যদি কাউকে স্বাস্থ্য অধিদপ্তর বা এর কোন শাখা, প্রকল্প বা প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে তবে নিশ্চিতভাবে তা প্রতারণা। কোন ভাবেই প্রতারণার ফাঁদে পা দেবেন না। এধরনের বিষয় পরিলক্ষিত হলে প্রশাসন, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।”

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss