spot_img

২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৮ থেকে ২৫ নভেম্বর বন্ধ রাখতে হবে সব কোচিং সেন্টার

মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে আগামী ১৪ নভেম্বর থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশজুজে এ পরীক্ষায় অংশগ্রহণ করবে ২২ লাখ ২৭ হাজার ১১৩ শিক্ষার্থী। এ কারণে আগামী ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ১৪ নভেম্বর থেকে সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী।’

সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট র্কমকর্তারা উপস্থিত ছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss