spot_img

২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বুড়িগঙ্গায় নৌকাডুবিতে শিশুসহ দুই মরদেহ উদ্ধার

রাজধানীর কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গা নদীর হুজুরঘাটে নৌকাডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় এখনো দুইজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

সোমবার (১ নভেম্বর) সকাল নয়টার পর নৌকাডুবির ঘটনা ঘটে। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- রেখা ও আট বছর বয়সী সানজিদা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হুজুর ঘাটে নৌকাডুবির খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে শিশুসহ দুইজনের মরদেহ উদ্ধার করে। শীতল ও শফিকুল নামে দুইজন এখনো নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss