spot_img

২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি যুবক

সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতরা হলেন—সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর আলী (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ হোসেন (২২)।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কামান্ডার নজরুল ইসলাম জানান, দুই যুবক নিহতের বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। সীমান্তের চোরাই পথ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে বিএসএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে প্রাথমিক জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss