spot_img

৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিএনপি নেতা মির্জা আব্বাস সিসিইউতে

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১৬ নভেম্বর) গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৭ নভেম্বর) সকালে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন দিদার বলেন, মঙ্গলবার দিনে উনি (মির্জা আব্বাস) বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন। শুরুতে স্বাভাবিক মনে হলেও পরে ব্যথা বাড়ায় রাত দুইটার পর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সিসিইউতে রয়েছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss