spot_img

২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬২ জনে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৯৭ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জন।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৯৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১৪ লাখ ২৯ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ওই নারী ঢাকা বিভাগের।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss