দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৭৩ জনে।
এসময় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫৫২৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩১ হাজার ৫২৪ জনে।
আজ বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ বুধবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ৬ জন।
২৪ ঘণ্টায় ৪৯ হাজার ২৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪৯ হাজার ৭৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৬৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১০ ও চট্টগ্রামে ৪ জন মারা গেছেন। এছাড়াও রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
চস/স


