spot_img

২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রকাশ হয়েছে ৪০তম বিসিএসের ফল

৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (৩০ মার্চ) দুপুরে পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

৪০তম বিসিএসে ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ফলাফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

প্রশাসন ক্যাডারে ২৪৫, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, কৃষিতে ২৫০, শুল্ক ও আবগারিতে ৭২, সহকারী সার্জন ১১২ ও পশুসম্পদে ১২৭ জনসহ মোট ১ হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে।

এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয়নি এমন ৮ হাজার ১৬৬ জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ করা হয়েছে।

এই বিসিএস পরীক্ষা করোনা মহামারির কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে। পিএসসিকে ভাইভা পরীক্ষা নিতেও বেগ পোহাতে হয়েছে। করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে অনেকবার স্থগিত করে আবার শুরু করতে হয়েছে। সব মিলিয়ে এই বিসিএস করোনার কারণে পিছিয়ে পড়ে।

গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss