spot_img

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে চালু হচ্ছে ওয়েব চেক-ইন সেবা

আগামী ১ জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করছে।

আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন চেক-ইন সেবার মাধ্যমে যাত্রীরা নিজেরাই তাঁদের পছন্দের আসনসহ ডিজিটাল বোর্ডিং পাশ বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) গিয়ে ওয়েব চেক-ইন-এর জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার আগের সর্বাধিক ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন তিন ঘণ্টার মধ্যে ওয়েব চেক-ইন করা যাবে।

তবে, যদি কোনো যাত্রী ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন, সে ক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুনরায় ওয়েব চেক-ইন করতে হবে। ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন সম্পন্নের পর পাওয়া ডিজিটাল বোর্ডিং পাশ বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওয়েব চেক-ইন-এর পাশাপাশি সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে। এ ছাড়া অভ্যন্তরীণ রুটের পাশাপাশি থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক রুটেও ওয়েব চেক-ইন ব্যবস্থা চালু করা হবে।

বিমান বাংলাদেশ আরও জানিয়েছে, যাত্রীদের ফ্লাইট ছাড়ার ন্যূনতম এক ঘণ্টা আগে বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে ব্যাগেজ জমা দিতে হবে এবং বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss