spot_img

৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আজ চার রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপ

গতকালের সংলাপে আমন্ত্রণ পেয়েছিল চারটি রাজনৈতিক দল, অংশ নিয়েছিল তিনটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল (১৭ জুলাই) থেকে সংলাপ শুরু করেছে ইসি।

প্রথমদিন চারটি দলকে আমন্ত্রণ জানালেও ইসির ডাকে সাড়া দেয়নি বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)। এই একটি দল ছাড়া প্রথমদিন তিনটি রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষ করেছে ইসি।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, খেলাফত মজলিস ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে সংলাপ করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সকাল সাড়ে ১০টায় সংলাপ শুরু হবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ধারাবাহিকভাবে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রায় প্রতিদিনই চারটি করে দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বিএনপির সঙ্গে যেদিন বসবে সেদিন তিনটি দল এবং বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যেদিন বসবে সেদিন দু’টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল ১০ জন করে সদস্য নিয়ে বৈঠকে অংশ নিতে পারবে।

এদিকে অনুষ্ঠেয় সংলাপে আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জাপা ও বিএনপির জন্য দুই ঘণ্টা করে সময় বরাদ্দ রেখেছে ইসি। অন্য ৩৬টি নিবন্ধিত দলের জন্য রাখা হয়েছে ১ ঘণ্টা করে সময়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss