spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মন্ত্রীদের গাড়ি কম ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেল সাশ্রয়ে মন্ত্রীদের গাড়ি কম ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে গাড়ি নিয়ে অতো ছোটাছুটির দরকার নেই।

আজ (সোমবার) মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আমদানি করা ডিজেলের বিষয়ে মন্ত্রী বলেন, আমরা চিন্তা করছি, এটা নিয়ে। সব জায়গাতেই কৃচ্ছতা সাধন করতে হবে। যেমন পরিবহন বলতে মন্ত্রীদেরও তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে গাড়ি নিয়ে অতো ছোটাছুটির দরকার নেই। এ কথা একটু আগেও বলেছেন।

পরিবহন ভাড়া বাড়ছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ কথা এখন বলতে পারব না। যখন বাড়বে তখন বলতে পারব।

একটা ছোট কথা থেকে অনেক বড় কথা হয়ে যেতে পারে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন আমাদের কথাবার্তাও সতর্কভাবে বলতে হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss