spot_img

২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

টমি মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ব্রিটিশ বাংলাদেশি তারকা রন্ধনশিল্পী টমি মিয়া ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হলে বিচারক এই আদেশ দেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী মো. রুবেল মিয়া।

তিনি জানান, এ মামলায় সমন (নোটিশ) জারি হয়ে ফেরত আসায় আমরা আদালতে গ্রেপ্তারি পরোয়নার আবেদন করলে বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গত ২৬ জুন মামলাটি করেন প্রতিষ্ঠানটির সাবেক মার্কেটিং উপদেষ্টা এস এম আলী জাকের। ওই দিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিদের আদালতে হাজির হতে সমন (নোটিশ) জারি করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, আলী জাকের ২০২১ সালের ২৯ ডিসেম্বর টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে চুক্তিভিত্তিক মার্কেটিং উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেন। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল মোট চার মাস কাজও করেন। তবে চুক্তি অনুযায়ী ৪ লাখ ২৮ হাজার টাকা পাওনা হলেও অভিযুক্তরা কোনও টাকা পরিশোধ করেননি।

মামলার অভিযোগে আরও আলা হয়, গত ২৯ মার্চ বাদী টাকা চাইলে আসামিরা তার প্রাণনাশের হুমকি দেন। সেদিনই তিনি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এজাহারে বলা হয়, টাকা চেয়ে গত ১ জুন আসামিদের লিগ্যাল নোটিশ পাঠান আলী জাকের। এরপর আসামিরা টাকা না দেওয়ায় বাদী মামলা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss