spot_img

১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আওয়ামী লীগ মাঠে আছে, নির্বাচন পর্যন্ত থাকবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ মাঠে আছে, নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে। এখান থেকে সরে দাঁড়াবে না।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এ কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ডিসেম্বরের ১০ তারিখে সরকার পতনের আন্দোলনের টার্গেট নিয়েছিল। এরপর আরও কয়েকদফা নানা আন্দোলন করেছে। কিন্তু বিএনপি আন্দোলনের টার্গেট ফেল করেছে। আন্দোলনে বিএনপির পরাজয় ঘটেছে।’

তিনি বলেন, ‘তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা ঘটেনি। এজন্য তারা পথ হারিয়ে নিরব পদযাত্রা করছে। আন্দোলনে হেরে গেলে নির্বাচনে বিজয়ের সম্ভাবনা থাকে না। এ কারণে নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় এমন পরিবেশ, পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় আসে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের উন্নয়নের জোয়ারে বিএনপির আন্দোলন তলিয়ে যাচ্ছে। যেকোনোভাবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে, অন্য যেকোনো সরকার আসুক, তাতে বিএনপির কোনো আপত্তি নাই, এটি এখন তাদের লক্ষ্য।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss