spot_img

৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজধানীতে ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় বেসরকারি ব্যাংক ডাচ বাংলার গাড়ি থেকে অস্ত্র ঠেকিয়ে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

তুরাগ থানার ডিউটি অফিসার এসআই শেখ জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি), ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানায়, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি গ্রুপ গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি বুথের এটিএম মেশিনে টাকা রাখতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ওই গাড়িতে সাড়ে ১১ কোটি টাকা ছিল বলে দাবি করেছে ব্যাংক।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss