spot_img

৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

সদ্য সমাপ্ত কাতার সফর নিয়ে সোমবার (১৩ মার্চ) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওইদিন বিকেল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) উপলক্ষে গত ৪-৮ মার্চ কাতার সফর করেন প্রধানমন্ত্রী।

সফরে তিনি এলডিসি সম্মেলনে যোগদানের পাশাপাশি কাতারের আমির, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss