spot_img

২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ফের বাড়লো

১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

ফলে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা দাম বাড়ার আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।

রবিবার (২ আগস্ট) বিইআরসির পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ বছরের আগস্ট মাসের জন্য এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত এই দাম আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সংস্থাটি জানিয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই দামই বাজারে বহাল থাকবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss