spot_img

২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামসহ ৩ বিভাগে ৫ দিন অতিভারী বৃষ্টির আভাস

সারা দেশে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, ও বরিশাল বিভাগে ভারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অধিকাংশ অঞ্চলেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বৃষ্টিপাতের কারণে সপ্তাহের মাঝামাঝিতে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টার মধ্যে চট্টগ্রাম, খুলনা, ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss