spot_img

১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চেক জালিয়াতি মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

চেক প্রতারণা মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ববিতা বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ লাখ টাকার আর্থিক লেনদেন চেক প্রতারণা সংক্রান্ত তিনটি মামলায় দণ্ডিত হয়েছেন তিনি।

সোমবার (৭ মার্চ) সকালে নগরীর কোতোয়ালি থানার লাভ লেইনে আবেদিন কলোনি থেকে ববিতাকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, চেক প্রতারণার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় ববিতা বড়ুয়াকে ২০২১ সালে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত।

এছাড়া তাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এসব মামলার সাজা পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন। তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা প্রকাশনার সঙ্গেও যুক্ত ছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss