spot_img

১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে আগুন, ২ জনের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা মাছ ধরার ট্রলারে আগুনে দগ্ধ ছয়জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে ঢাকায় নেওয়ার পথে এফবি দেশ নামের ওই ফিশিং ট্রলারের দুই গ্রিজার রুবেল ও শাহ আলমের মৃত্যু হয়।

ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর রাতে পথেই তারা দুজন মারা যান। এরপর পরিবারের ইচ্ছায় তাদের মরদেহ স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয় বলে জানান জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ।

দুজনের মধ্যে রুবেলের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায়। আর শাহ আলমের বাড়ি নোয়াখালী জেলায়।

বুধবার (১ জুলাই) সকালে নিজ নিজ বাড়িতে তাদের জানাজা ও দাফন হয়েছে বলেও ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ জানান।

দগ্ধ বাকি চারজনের মধ্যে ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম এখন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন। এছাড়া উইন্স অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল ও নাবিক সিদ্দিক আহমেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

এর আগে গত মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কর্ণফুলী নদীর সদরঘাট অংশে নোঙর করে রাখা ফিশিং ট্রলার এফবি দেশ এর ইঞ্জিন রুমে আগুন লাগে। তাতে ছয়জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তাদের মধ্যেই দুজনের মৃত্যু হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss