spot_img

১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পিটিয়ে হত্যা করে মেছো বাঘকে কাঁধে নিয়ে উল্লাস!

 

চট্টগ্রামের বাঁশখালীতে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। এরপর মারা যাওয়া মেছো বাঘটিকে কাঁধে নিয়ে উল্লাস করে স্থানীয় কিছু যুবক।

বুধবার (৩ জুন) কাথরিয়া ইউনিয়নের বাগমারা নামক এলাকায় এ ঘটনা ঘটে। তবে মৃত মেছো বাঘের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ‌্যম ফেসবুকে দিলে শুক্রবার (৫ জুন) ঘটনাটি প্রকাশ পায়।

মো. শাকিল উদ্দিন নামে স্থানীয় এক ব‌্যক্তি জানান, গত বুধবার (৩ জুন) সন্ধ্যার দিকে বাগমারা গ্রামের খালের পাশে ওই মেছো বাঘটিকে দেখতে পেয়ে গ্রামবাসী হামলা করে। লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়। এরপর বাঘটি কাঁধে নিয়ে উল্লাস প্রকাশ করে স্থানীয় কয়েকজন যুবক।

বন বিভাগের বাঁশখালীর আলিপুর রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘একটি মেছো বাঘকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘মেছো বাঘ হত্যার কোনো খবর আমরা পাইনি।’

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss